Blog

রুয়া-এর রি-ইউনিয়ন ও বার্ষিক সাধারণ সভার তারিখ পরিবর্তন

রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন (রুয়া)-এর রি-ইউনিয়ন ও বার্ষিক সাধারণ
সভা আগামী ৪ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ইতোমধ্যে দেশের
মেডিকেল কলেজসমূহের এম.বি.বি.এস. ভর্তি পরীক্ষা উক্ত তারিখেই অনুষ্ঠানের ঘোষণা দেয়া
হয়েছে। উপরন্তু ২০২৬ সালের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষাও ঐ সময়ে চলমান
থাকবে। তাই সংশ্লিষ্ট অ্যালামনাসদের সুবিধার্থে কার্যনির্বাহী কমিটি জরুরী সভায় রুয়া-এর রি-
ইউনিয়ন ও বার্ষিক সাধারণ সভার তারিখ পরিবর্তন করে আগামী ২২ শে জানুয়ারী ২০২৭
নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রি-ইউনিয়নের জন্য রেজিস্ট্রেশনের তারিখ ২০ শে নভেম্বর,
২০২৬ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

রি-ইউনিয়নের জন্য নিম্নোক্ত লিংকে প্রবেশ করে রেজিস্ট্রেশন করা যাবে।

https://forms.gle/iX5dxvn18zemMf7T7

শুধুমাত্র রুয়ার সম্মানিত সদস্যবৃন্দই রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন ফি ২০৫০ টাকা। সর্বোচ্চ দুজন অতিথির জন্য রেজিস্ট্রেশন করা যাবে। অতিথি প্রতি রেজিস্ট্রেশন ফি ১০২৫ টাকা। রেজিস্ট্রেশনের শেষ তারিখ  ২০ নভেম্বর ২০২৬

 রেজিস্ট্রেশন ফি পাঠানোর তথ্য 

Account Detail Information

Account Name :     Rajshahi University Alumni Fund  

Account Number : 0200017345421

Bank Name    : Agrani Bank PLC

Branch Name    : RU Branch

Routing Number    010812112


 ইতিপূর্বে রুয়ার যেসকল সম্মানিত সদস্যবৃন্দ রেজিস্ট্রেশন করেছেন তাঁদের রেজিস্ট্রেশন বলবৎ আছে। 

রি-ইউনিয়ন রেজিস্ট্রেশন সংক্রান্তে জরুরি প্রয়োজনে যোগাযোগ : +8801348254670

Share: